বিদ্যাধরী নদী থেকে পচা গলা যুবকের মৃতদেহ উদ্ধার‌ - The News Lion

বিদ্যাধরী নদী থেকে পচা গলা যুবকের মৃতদেহ উদ্ধার‌

 


দি নিউজ লায়ন;  বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার‌, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে হাড়োয়া থানার পুলিশ, মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


  বৃহস্পতিবার ভোরবেলায় বিদ্যাধরী নদী তে বছর 35 যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ দেহ ভাসতে দেখে গ্রামবাসীরা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে  দেহ উদ্ধার করে।  ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ গ্রামের ঘটনা।    


অজ্ঞাত পরিচয় এই মৃত ব্যক্তির গায়ের চামড়া উঠে গেছে কে বা কারা মেরেফেলে দিয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে, পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঐ এলাকায়।   সমস্ত ঘটনাটি পুলিশ নজরে রেখেছে ওই ব্যক্তি নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.